Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লায় সাংবাদিক সিরাজকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই: বিএমএসএফ

    নিজস্ব প্রতিবেদক :-

    কুমিল্লার সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীকে হত্যা চেষ্টাকারি সন্ত্রাসীদের  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। 
     উল্লেখ্য, চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে  ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার ও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক, সময়ের সাহসী কলম সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সাংবাদিক সিরাজুল ইসলাম  চৌধুরীকে গত ৭ মার্চ রাতে কুমিল্লা  অফিসে দৈনন্দিন কাজ শেষে বাসায় ফেরার পথে রাত আনুমানিক সোয়া ১০ টায় কুমিল্লা মহানগরীর টমসমব্রীজ এলাকায় একদল সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

     এঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই কোতয়ালী মডেল  থানায় কুমিল্লা মহানগরীর দক্ষিন চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মিয়া বাড়ির মৃত শফিক মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেন্সি কাশেম ও তার বড় ভাই চোরা নজীরের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি মামলা রুজু করে। এদিকে ঘটনার  ১৬ মার্চ পর্যন্ত ৯ দিন পার হলেও হামলায় জড়িত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। 

     বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ঘটনার ৯দিন অতিবাহিত হলেও  কুমিল্লার সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীকে হত্যা চেষ্টাকারি সন্ত্রাসীদের  গ্রেফতার না করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার  ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট আহবান জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad