শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন
শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় অএ কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ মোহাঃআব্দুল জলিল বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বিশ্বের বুকে তিনিই একমাত্র স্বরণীয় ব্যাক্তিত্ব যাঁর ডাকে সমগ্র বাঙালী জাতি এক মেলবন্ধনে সমবেত হতে দ্বিধাবোধ করতেন না। এদেশের মাটিতে তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচলনা করেন অএ কলেজের প্রভাষক মোহাঃ মোস্তাফিজুর রহমান।


কোন মন্তব্য নেই