চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।সোমবার (১৬ মার্চ) দুপুরে এ অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো , চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া চাকলা এলাকার মো. মুসলিমের ছেলে মো. কলিমুদ্দিন (৩০) ও নাচোল উপজেলার কাটাপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে মো. মোতাহার হোসেন (৩৩)।
সোমবার রাত ৮টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় -শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের একটি কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও ১১৫ গ্রাম হিরোইন সহ কলিমুদ্দিন কে গ্রেফতার করে র্যাবের একটি দল।
অপরদিকে নাচোল পৌর এলাকার পন্ডিতপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোতাহার হোসেন কে গ্রেপ্তার করেছে অপর একটি অপারেশন দল।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা ও হেরোইনের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আর এ দুটি ঘটনায় শিবগঞ্জ ও নাচোল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই