Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা ভাইরাস প্রতিরোধ ও ডেঙ্গু মশা নিধনের জন্য জীবাণুনাশক স্প্রে ছিটালেন- মেম্বার নজরুল ইসলাম মাতবর


    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ 

    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ডের জনদরদী নেতা নজরুল ইসলাম মাতবর।তিনি ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে এই ওয়ার্ডের প্রতিটি দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে ছিলেন এবং আছেন। বর্তমানে সারা বিশ্বের ন্যায় করুণা ভাইরাস আমাদের বাংলাদেশেও মহামারি আকার ধারণ করেছে। এর প্রধান কারণ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়া ও অপরিষ্কার অপরিচ্ছন্নতা, যেখানে সেখানে ময়লা ফেলা, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, রাস্তার ধুলাবালি, কলকারখানার বজ্র পদার্থ, ঠান্ডা খাবার খাওয়া।কুতুবপুর ৩ নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে পরিবেশ থেকে ভাইরাস মুক্ত করার জন্য নিজে  মাঠ পর্যায়ের নেমেছেন মোঃ নজরুল ইসলাম মাতবর। এর ফলে করোনা থেকে সুরক্ষা এবং ডেঙ্গু মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে। তিনি এ সময় সরেজমিনে প্রতিবেদককে বলেন,দেশের এই ভয়াবহ পরিস্থিতির জন্য বৈশ্বিক পরিবেশ বিপর্যয় প্রধান কারণ।তাই প্রতিটি জনপ্রতিনিধিকে ভাইরাস থেকে মুক্তির জন্য জীবাণুনাশক স্প্রে ছিটাতে সহায়তা করা প্রয়োজন,এর সাথে প্রবাসীদের ঘরে থাকতে হবে, অতি প্রয়োজন ব্যতীত মাস্ক না পড়ে কেউ ঘর থেকে বের হবেন না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে চলুন।আল্লাহ পাক রব্বুল আলামীন মহান দয়ার মালিক করোনা থেকে সকলকে মুক্তি দিবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad