জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় গরীব ও দুঃস্থদের মাঝে অন্ন বিতরণ মালেক সংসদের একটি মহৎ ই উদ্যোগ
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের জনমানুষের প্রাণপ্রিয় মানুষ এবং মানব সেবায় নিবেদিত প্রাণ কুতুবপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা মালেক সংসদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মুন্সী। যিনি বিপ্লবী আওয়ামীলীগ নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পরম আস্থাভাজন ব্যক্তি। মোঃ আব্দুল মালেক মুন্সী গরীব ও দুস্থদের মাঝে যেকোনো সহায়তায় সর্বদাই পাশে রয়েছিলেন এবং আছেন। বর্তমানে বিশ্বের সকল দেশের ন্যায় আমাদের দেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দেশের এই ভয়াবহ করোনা দুর্যোগে গরীব খেটে খাওয়া
মানুষদের অন্নের অভাব পূরণের জন্য পাশে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি খুব অসুস্থ। এর মধ্যেই মালেক সংসদের প্রতিটি কর্মী গরীব ও জনমানুষের জননেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পক্ষ থেকে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য কুতুবপুর বাসীকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং গরীব ও দুঃস্থদের মাঝে অন্ন বিতরণ করছেন। করোনা ভাইরাসের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধের জন্য সমাজ সচেতনতামূলক পরামর্শ দিয়ে লিফলেট এর মাধ্যমে সচেতন করছেন, প্রবাসীদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন এবং একান্ত প্রয়োজন ব্যতীত কাউকে ঘর থেকে বের না হবার জন্য পরামর্শ দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রত্যেকেই আহ্বান জানাচ্ছেন, আর বাইরে বের হলে মাস্ক পরিধান করে বের হবার জন্য অনুরোধ করছেন। এমন মহৎ ই উদ্যোগ বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষার জন্য আরেকটি যুদ্ধ।
আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করে জয়ী হওয়া দেশের জন্য আরেকটি যুদ্ধের জয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবসের এই মাসে ঠিক সেই লক্ষ্যেই কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মালেক সংসদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মুন্সির উদ্যোগে মালেক সংসদের কর্মীগণ গরীব ও দুস্থদের মাঝে পূর্বের ন্যায় করোনা থেকে মুক্তির জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন তা সত্যিই গুণী ও জ্ঞানী জনদের মতে প্রশংসনীয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়ার মালিক এবং রিজিক দানের মালিক। নিশ্চয়ই এই ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের মুক্তি করবেন। তবে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে মোঃ আব্দুল মালেক মুন্সীর মত প্রতিটি রাজনীতিবিদকে এবং বিত্তশালীদের করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য অন্ন এর সহায়তা দিয়ে এগিয়ে আসা প্রয়োজন।


কোন মন্তব্য নেই