কুমিল্লা দেবীদ্বারে চেতনায় বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষ উদযাপন ও বঙ্গবন্ধুর মুড়াল উদ্ভোধন করেন কুমিল্লা-৪(এমপি) রাজী মোহাম্মদ ফখরুল
এম,এ,কে,আজাদ
অনিয়ম, দূর্নীতি, নিপিড়ন নির্যাতন বন্ধ না করতে পারলে মুজিব শতবর্ষ অর্থবহ হবেনা। ১৭ই মার্চ দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম জপে কৃতিত্ব নেয়ার চেয়ে তার আদর্শকে মনেপ্রাণে লালন করতে হবে। তার রাজনৈতিক দর্শন, বক্তৃতা, আচরণ আমাদের আত্মস্ত করে তা জনগনের স্বার্থে বিলিয়ে দিতে হবে। তবেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বার্থক করতে পারব। তিনি করোনা ভাইরাস, শিক্ষা- অবকাঠামো- সড়ক উন্নয়ন, নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুড়াল, জীবন কর্ম সহ নানা বিষয়ে আলোকপাত এবং দলীয় নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগনকে বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মানে এগিয়ে আসার আহবান জানান।
যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা- ভালোবাসায় বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে নবনির্মিত চেতনায় বঙ্গবন্ধুর ম্যুড়াল’র পাদদেশে, কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগ’র সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার কাজী আব্দুস সামাদ, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার, উপজেলা
আ’লীগ’র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ সভাপতি বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান, প্রভাষক সাইফুল ইসলাম শামিম, উপজেলা সেচ্ছা সেবক লীগ’র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান মোল্লা, বাবু বিনোদ চন্দ্র সরকার প্রমূখ।
স্বাগতিক বক্তব্য রাখেন, মফিজ উদ্দিন আহমেদ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম।
দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনটি হয় নতুন আঙ্গীকে। উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে চেতনায় বঙ্গবন্ধুর ম্যুড়াল নির্মাণপূর্বক ওই ম্যুড়াল’র বেদীতে নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল সাড়ে ৮টায় নবনির্মিত চেতনায় বঙ্গবন্ধুর ম্যুড়াল উদ্ভোধন পূর্বক বেদীমূলে পূষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুড়াল উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। পরে বঙ্গবন্ধুর ম্যুড়ালের বেদীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা ও হাইওয়ে পুলিশ, এস,এ,সরকারী কলেজ, আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, আর,পি উচ্চ বিদ্যালয়, মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আ’লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ‘নবনির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধুর ম্যুড়াল’র ব্যাখ্যা দিতে যেয়ে বলেন, এ-ম্যুড়ালের বিশেষত্ব হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ৭মার্চের ভাষন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। যা আগামী প্রজন্মকে অনুপ্রানীত করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, বৃক্ষের চারা বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।


কোন মন্তব্য নেই