কয়রায় এমপি আক্তারুজ্জামান বাবু কর্তৃক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও পুষ্পস্তবক অর্পন।
অমিত কুমার ঢালী, কয়রা প্রতিনিধি
১৭ মার্চ মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষ উপলক্ষে কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়।খুলনা ০৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের করেন।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন ,"আমরা সকলে অত্যন্ত ভাগ্যবান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করতে পেরে। যা আমাদের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় । তিনি বলেন বছর জুড়ে মুজিব বর্ষ পালন বাংলাদেশের জন্য একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।বঙ্গবন্ধু সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করতেন। আমরা সকলকেই বঙ্গবন্ধুর সেই আর্দশ ধারন করতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস নতুন প্রজন্মেও কাছে তুলে ধরতে হবে যাতে তার চেতনায় নতুন প্রজন্ম উজ্জিবিত এবং অনুপ্রাণিত হতে পারে"।
এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম মোহসিন রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার সরদার, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,সহকারী কমিশনার ভুমিকা নুরে-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, কৃষি অফিসার মিজান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,অধ্যাক্ষ আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, হুমায়ুন কবির,আব্দুল্লাহ আল মামুন লাভলু,কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সহসভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ।
এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সব শেণ্রী পেশার মানুষ উপস্থিত থাকেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের করেন।


কোন মন্তব্য নেই