দেবিদ্বারে করোনা প্রতিরোধে অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযান।
সাংবাদিক এম.জে.এ মামুন।
২৫/০৩/২০২০ইং বুধবার কুমিল্লা জেলাস্থ দেবিদ্বার উপজেলা সদর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এই অভিযানে করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা দেবিদ্বার সদরের নিউ মার্কেট সহ বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তা-ঘাটে লোক সমাগম কমিয়ে ঘরে থাকতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন। দ্রব্য মূল্যের দাম না বাড়ানোসহ যত্রতত্র লোক সমাগম না করে প্রয়োজনীয় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব দোকানপাট সাময়িক বন্ধ রাখতে বলছেন। সদ্য প্রবাস থেকে কেউ দেশে আসলে স্বেচ্ছায় ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকাসহ সরকারি বিভিন্ন নির্দেশনা মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি।
ওসি বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া ১০দিনের সরকারি ছুটিতে যানবাহন ও অফিস আদালত বন্ধ থাকছে। জনগণকে ঘরমুখী করতে সিভিল প্রশাসনের সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনী।
তিনি আরো বলেন, আমরা মানুষকে ঘরমুখি করতে চাচ্ছি।প্রয়োজন ছাড়া মানুষ যেন বাসা থেকে বাইরে বের না হয় এটিই আমাদের প্রধান কাজ।


কোন মন্তব্য নেই