Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় জাগ্রত বিবেক মানবিক সংগঠনের পক্ষ থেকে মাক্স সাবান ও জীবাণুনাশক স্প্রে বিতরণ।



    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ /

    বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ কালে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা যেখানে জীবাণু নাশক সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মূল্যবৃদ্ধি করে যাচ্ছেন তখন সমাজের একশ্রেণির মানুষ থেকে যাচ্ছে এগুলো ক্রয় ক্ষমতার বাইরে।

    গরিব রিকশাচালক,রাস্তায় ফুটপাথে থাকা মানুষ,দিন মজুরেরা ঠিক মতো জানেই-না এই ভাইরাস কী,এই ভাইরাস থেকে বাঁচতে কী করণীয়।জেনে থাকলেও উচ্চ মূল্যের কারণে সাবান,স্যানিটাইজার এগুলো কিনে ব্যবহার করতে পারছেন না।এইসব অসহায় মানুষ গুলোর জন্যই করোনা ভাইরাসের উপকরন সাবান,মাক্স,ও জীবাণু নাশক স্প্রে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান রাস্তা-ঘাট ফুট পাথ গরিব রিকশা চালক,দিন মজুরদের মধ্যে বিতরণ করেন জাগ্রত বিবেক সামাজিক সংগঠন।

    বুধবার(২৫শে মার্চ)সকাল ১০টা থেকে বিকাল৫ টা পর্যন্ত করিমগঞ্জ উপজেলার বাজার বিভিন্ন রাস্তা ঘাট থেকে শুরু করে মাস্ক,সাবান,জীবাণু নাশক স্প্রে বিনামূল্যে রিকশাচালক,গরিব ফুটপাথের বাসিন্দাদেরকে প্রদান করেন এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।এসময় তাদের সঙ্গে মাস্ক,সাবান ও জীবাণুনাশক স্প্রে বিতরণ কালে মিলিত হন জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রনি।

    এসময় উপস্থিত ছিলেন জাগ্রত বিবেক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রনি,জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক তারেক আতিক সরকার,জাগ্রত বিবেকের উপদেষ্টা মাহবুব আলম,জাগ্রত বিবেকের সাংগঠনিক সম্পাদক সুজন বাবু,জাগ্রত বিবেক সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু, সজিব,রাব্বানী, হারুন ,রাব্বী,কবির, সাকিব, শাহিন, আমিনুল পাপ্পু,প্রান্ত,আজিজুল,আবুল জাগ্রত বিবেক পরিবারের সকল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad