করিমগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
করোনা ভাইরাস আতঙ্ক ও গুজব নয় পরিচ্ছন্ন ও সতর্কতা করোনা ভাইরাস প্রতিরোধের উপায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে করিমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে করিমগঞ্জ থানার (ওসি) মোঃ মমিনুল ইসলাম ও করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃনাহিদ হাসান সুমনের দিক নির্দেশনায় উপজেলার প্রতিটি বাজার রাস্তা ঘাট দোকান গুলোতে সচেতনতা মূলক প্রচারনা চালিয়েছে করিমগঞ্জ থানা পুলিশ।
শনিবার(২৮ মার্চ ) দুপুর ২টায় উপজেলা সহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ গন জামায়াত,জরুরী প্রয়োজন ছাড়া অন্য দোকান পাট বন্ধ, গণপরিবহন বন্ধ,ও অকারণে বাজারে রাস্তায় জনসাধারণের চলাচল না করার জন্য প্রতিটি বাজারে গ্রামেও বিভিন্ন মোড়ে মোড়ে এ প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে করিমগঞ্জ ও তাড়াইল থানার সার্কেল, সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব এর নেতৃত্ব পুলিশ গাড়ি নিয়ে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে সকল পর্যায়ের মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।
সরকারী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত সাধারণ মানুষ যেন নিজ ঘরে পরিস্কার পরিচ্ছান্ন থাকে এবং প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ গন জামায়াত,জরুরী প্রয়োজন ছাড়া অন্য দোকান পাট বন্ধ, গণ পরিবহন বন্ধ,ও অকারণে বাজারে রাস্তায় জন সাধারণের চলাচল না করার জন্য বিষয়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।
করিমগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে ঘরে সেবা দিতে করিমগঞ্জ থানা পুলিশ সবসময় প্রস্তুত এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান করিমগঞ্জ থানা পুলিশ টিম।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মমিনুল ইসলাম, করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) নাহিদ হাসান সুমন,করিমগঞ্জ ও তাড়াইল থানার সার্কেল, সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব,ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ নিরলস ভাবে সচেনতা মুলক কার্যক্রম পরিচালনা করেন।


কোন মন্তব্য নেই