Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রায় বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে জীবাণুনাশক পানি স্প্রে।


    অমিত কুমার ঢালী,কয়রা প্রতিনিধি : 

    “নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কয়রায় স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু যুব পরিষদ ও মহারাজপুর ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে।

    শনিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু যুব পরিষদ ও মহারাজপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজের নেতৃত্বে যুব পরিষদ কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কে ও বিভিন্ন যানবাহনে এই স্প্রে করা হয়।

    একই সাথে যুব পরিষদের সদস্যরা বাড়ী বাড়ী গিয়ে সচেতনা মূলক নানা প্রচারিভাযান চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত সদস্যরা বাড়ী বাড়ী গিয়ে মা বোনদের সচেতন করে বলেন, নিজ নিজ বাড়ী ও বাড়ীর আশপাশ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবে হবে। বারবার সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভাল হাত পরিস্কার করতে হবে। ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, মুখে মাস্ক ব্যবহার করা, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, এমনকি ঢাকা, বরিশাল, যশোর বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করে বাড়ীতে এসেছেন তাদের কে ১৪ দিন পর্যন্ত বাড়ীতে হোম কোয়ারান্টাইন করে থাকতে অনুরোধ করেন।

    যুব পরিষদের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, জনসাধরনের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে আমরা এলাকার সকল রাস্তা স্প্রে করব এবং সেচ্ছাসেবী কাজে বঙ্গবন্ধু যুব পরিষদের সদস্যরা কাজ করে যাবে ইনশাল্লাহ। এসময় যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ও শাহিনুর রহমান, কোষাধাক্ষ্য আবুল হাসান, সাবেক ক্রীড়া সম্পাদক আছাফুর রহমান, সাংগঠনিকপ্রচার সম্পাদক আজমির মন্টু, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক আবুবকর শিপন, শিক্ষা সম্পাদক জিয়াউর রহমান, ধর্ম বিষয়ক মাওঃ মনিরুল ইসলম, দপ্তর সম্পাদক তৈয়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, সদস্য মেহেদী হাসান ও আলমগীর হোসেন সহ যুব পরিষদের সকল সদস্য স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad