Header Ads

  • সংবাদ শিরোনাম

    মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ২০০০ সুরক্ষা মাস্ক বিতরণ আদর্শ মানব সেবা সংঘ এর‌ একটি মহৎ ই উদ্যোগ

    সিনিয়র রিপোর্টার, রাহাদ হোসেনঃ 

    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ওয়ায়েস করনী আদর্শনগর এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আদর্শ মানব সেবা সংঘ প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান।এই  প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য গরীব ও দুস্থদের চিকিৎসাসেবা প্রদান করা, বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা , মৃত ব্যক্তিদের দাফন করা, দুস্থ ছেলে শিশুদের সুন্নতে খাতনা করা, কন্যাদায়গ্রস্থদের ও বিভিন্ন সামাজিক প্রয়োজনে আর্থিক সাহায্য করা, স্কুল- মসজিদ- রাস্তার উন্নয়ন প্রকল্পে অনুদান প্রদান করা,মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সার্বিক ভাবে সহায়তা করা, বিভিন্ন রাষ্ট্রীয় ধর্মীয় দিবস উদযাপন, ক্রীড়া ও সংস্কৃতি মূলক অনুষ্ঠানাদির আয়োজন করা। বর্তমানে সারাদেশে ভয়াবহ করোনা দুর্যোগে আক্রান্ত। প্রতিনিয়ত অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও ভয়াবহ মহামারী করোনা দুর্যোগে প্রাণনাশ এবং আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।আদর্শ মানব সেবা সংঘ প্রতিষ্ঠানটি এ ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস কি, এর লক্ষণ সম্বন্ধে অবগত করা ও এর থেকে মুক্তির জন্য কি করনীয় এবং সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত সাধারণ জনতার মাঝে লিফলেট দিয়ে মানব সেবামূলক প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে গতকাল আজ সকাল দশটা থেকে করোনার মত ভয়াবহ রোগ থেকে মুক্তির জন্য সাধারণ জনতার মাঝে নিরাপদ ও সচেতন থাকার জন্য ২০০০ সুরক্ষা মাস্ক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আদর্শ মানব সেবা সংঘ। এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মানব সেবার জন্য জনগণের নিবেদিত প্রাণ গরীবের বন্ধু কুতুবপুর ইউনিয়নের তিন তিনবারের সফল নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, এ সময়় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৪,৫,৬  নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা ও আদর্শ মানব সেবা সংঘ এর সভাপতি মোঃ আবদুর রহমান (অবঃ আর্মি), সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম  এবং আদর্শ মানব সেবা সংঘের সকল সদস্য। এরপর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, মহিলা মেম্বার অনামিকা হক এবং আদর্শ মানব সেবা সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যেকটি ঘরে ঘরে এবং রাস্তার সাধারণ জনতার মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরনের সময় আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু বলেন,আল্লাহ পাক রব্বুল আলামীন মহান দয়ার মালিক। নিশ্চয় আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তি দিবে। আপনারা সকলেই সচেতন থাকুন এবং সরকারের দিকনির্দেশনা গুলো মেনে চলুন। আতঙ্কিত না হয়ে সতর্ক হোন সচেতন থাকুন। কুতুবপুর ইউনিয়ন বাসীর পাশে আমি আছি আপনাদের যেকোন সমস্যায়।এ সময় মহিলা মেম্বার অনামিকা সাধারণ জনতাকে মাস্ক পরিয়ে দেওয়ার সময় বলেন, আপনারা মাস্ক পরে ঘরের বাহিরে বের হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঘরে থাকবেন।প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মহিলা মেম্বার আপার সার্বিক সহায়তামূলক নির্দেশনা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণসচেতনতামূলক আদেশ অনুযায়ী করোনা ভয়াবহতায় প্রবাসীদের ঘরে থাকার জন্য অনুরোধ করেন এবং একান্ত প্রয়োজনীয় কাজ ব্যতীত ঘর থেকে সাধারন জনতাকে বাহির বের না হতে পরামর্শ দেন। তিনি আরো বলেন, আমরা মানব সেবার সকল কর্মীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশে থেকে পূর্বের ন্যায় মানব সেবার মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সুরক্ষার চেষ্টা অব্যাহত রাখবো।মহান দয়াময়়় আল্লাহপাক রাব্বুল আলামিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবসের এই মাসে বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষকে যেনো ভয়াবহ মহামারী করোনা ভাইরাস দুর্যোগ থেকে  মুক্তি দান করে এটাই আদর্শ মানব সেবা সংঘের প্রতিটি সদস্যের প্রার্থনা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad