করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলকেই সচেতন হওয়া প্রয়োজন- মোঃ নিজাম উদ্দিন মিন্টু
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ-
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লায় ২৮ বছরের পুরাতন সর্বপ্রথম সুনামধন্য একটি অভিজাত শিশু শিক্ষালয় অক্সফোর্ড কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানটি। শিশুর মানসিকতা ও পড়াশুনার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানটি খুবই মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান। এখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। এটি স্থাপিত হয় ১৯৯৩ সালে। বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৩০০ জন। এই বছর সমাপনী পরীক্ষার্থী ৪৬ জন। এই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এবং পরিচালক মোঃ নিজাম উদ্দিন মিন্টু।যিনি এই প্রতিষ্ঠানটির শুরু থেকে এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসের মত মহা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে এই স্কুলটি অনেক সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছেন।এটি প্রতিরোধে এই স্কুলটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বন্ধ রাখা হয়েছে। এই মাসটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবসের মাস। দেশের এই ভয়াবহ দুর্যোগ প্রতিরোধে সকলকে আতংকিত না হয়ে সচেতন থাকা প্রয়োজন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের ঘরে অবস্থান করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে হবে।


কোন মন্তব্য নেই