Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা প্রতিরোধে ছাত্রলীগ নেতা আক্কাশ আলীর মাস্ক, লিফলেট, গ্লোভস ও টুপি বিতরণ।

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /

    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো আক্কাশ আলী ব্যক্তিগত উদ্যোগে মাস্ক, লিফলেট, সার্জিক্যাল টুপি, হাতের গ্লোভস বিতরণ করেছে। শনিবার দিনব্যাপী গোবরাতলা ইউনিয়নের গুনীর মোড়, ঘুঘুডিমা, গোবরাতলা, মহিপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে তিনি এসব বিতরণ করেন। এসময় বিভিন্ন মুদি দোকানের সামনে ক্রেতারা যাতে দুরত্ব বজায় রেখে পণ্যদ্রব্য নেয়, সে লক্ষ্যে নিদিষ্ট দুরত্ব বজায় রেখে বৃত্ত চিহ্নিত করেন আক্কাশ আলী। 

    ছাত্রলীগ নেতা মো. আক্কাশ আলী জানান, জাতির এই ক্রান্তিলগ্নে নিজ উদ্যোগে বাংলাদেেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টায় জনসাধারণকে সচেতন করতেই ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে আক্কাশ আলীর ব্যক্তিগত এই উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad