Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে গ্যাসকূপের নামকরণ নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড়



    আইকে ইব্রাহীম:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রাপ্ত গ্যাসকুপের নামকরণ নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। ইতোমধ্যে নবীনগরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফেসবুকে নানাহভাবে পোস্ট দিয়ে নামকরণের  এ প্রতিবাদ জানাচ্ছেন। তাছাড়া নবীনগরের নামে নতুন ওই গ্যাসকূপটির নামকরণের দাবিতে অনেকেই আবার আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।

    তবে স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম এ বিষয়ে দ্রুত বাপেক্স কর্তৃপক্ষের সাথে এমনকি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।


    জানা গেছে, নবীনগর উপজেলার পাক হাজীপুর গ্রামে গত বছরের ২৮ অক্টোবর থেকে নতুন গ্যাসকূপের সন্ধানে খনন  কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)। গত প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকায় খনন কাজ শেষে গত ৩ ফেব্রুয়ারি অবশেষে পাক হাজীপুরে বিশাল ওই গ্যাসকূপের সন্ধান পায় বাপেক্স। এরপর গত ৩ মার্চ রাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের  নিরীক্ষায় নামে ওই কোম্পানী সফলতা পান। পরে বিষয়টি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 'নবীনগরে বিশাল গ্যাস পাওয়া গেছে' এমন সংবাদ উপজেলার সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে।


    কিন্তু আবিস্কৃত নতুন ওই গ্যাসকূপটির নাম কাগজে কলমে পাশ্ববর্তী কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলের নামে  'শ্রীকাইল ইস্ট-১ অনুসন্ধ্যান কূপ রূপ প্রকল্প-১' এই নামে নামকরণ থাকায় এ নিয়ে প্রতিবাদে মেতে উঠেছে নবীনগরবাসি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad