Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিন্দু বাংলাদেশ এর উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২০ইং উদযাপিত।


    বিশেষ প্রতিনিধিঃ

    ১৭/০৩/২০২০ মঙ্গলবার মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২০ইং উপলক্ষে বিন্দু বাংলাদেশ এর বিশেষ আয়োজনে কে, ব্লক গেইট নং- ০৮, হালিশহর হাউজিং এস্টেট, হালিশহর, চট্টগ্রাম "চট্টগ্রাম নগরী প্রেরনা একটি বিশেষায়িত স্কুলে" চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ
    বিন্দু বাংলাদেশ এর পরিচালক মোঃ রবিউল হাসান (রবি), উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মেহতাব সেলিম, পরিকল্পনা বিশেষ সম্পাদিকা সান্তা নাহার খানম, অনুপ্রেরণা স্কুলের অধ্যক্ষ শেফাকাতুন নাহার ও জেনারেল সেক্রেটারী নাজিম উদ্দিন এবং সদস্য বৃন্দ।
    উক্ত অনুষ্ঠানে বক্তারা বললেন, মানবতার কাজ নিজের মন থেকে ধারন করতে পারলে মানবতার জয় আসবেই আসবে। বাংলাদেশ অনেক দূর যাবে যদি ভালবেসে কাজ চালিয়ে যাওয়া যায়। বক্তারা আশ্বস্থ করলেন বিন্দু বাংলাদেশের পাশে থাকব এবং যখন যা প্রয়োজন তা দিতে প্রস্তুত থাকবো। 
    উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল বলেন, মানবতার পাশে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে বিন্দু বাংলাদেশ। সকলের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি কারণ সবায় না আসলে পোগ্রামটি করা সম্ভব হতোনা। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি আগামীতে আপনারাই এগিয়ে আসবেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad