দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
সাংবাদিক এম.জে.এ মামুন /
আজ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরের বছর ২৬ মার্চ থেকেই পালিত হয়ে আসছে মহান স্বাধীনতা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে গর্বিত জাতি আজ ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে।
কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন।বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস, তাই ঝুঁকি এড়াতে এবার থাকছে না তেমন কোনো আনুষ্ঠানিকতা। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সতর্কতা হিসেবে সারাদেশের মতো দেবিদ্বারেও সকল আনুষ্ঠানিকতা বাতিল হয়েছে। শুধু মাত্র দেবিদ্বারে উপজেলা প্রশাসনের সংক্ষিপ্ত আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গন কবরে পুষ্পত্ববক অর্পণ শেষে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী জিন্নাহর উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,(ওসি) মোঃ জহিরুল আনোয়ার, এসিল্যন্ড সাহিদা আক্তার ও প্রভাষক ছাইফুল ইসলাম শামিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা . সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ‘অপারেশন সার্চলাইটে’র নামে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, দীর্ঘ ৯ মাসের মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।


কোন মন্তব্য নেই