চাঁপাইনবাবগঞ্জ শহরের রাস্তা গুলো জনশূন্য:গ্রামের চিত্র উল্টো
স্টাফ রির্পোটার নয়ন ঘোষ /
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শহরগুলোতেও আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর টহলে রাস্তাগুলো ছিল অনেকটা জনশূন্য। তবে গ্রামের চিত্র ছিল সম্পূর্ন্ন ভিন্ন।
বৃহষ্পতিবার (২৬ মার্চ ) জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মনাকষা সহ বিভিন্ন বাজারগুলোতে রাস্তার উপরে আগের মতই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।সরকারের দেয়া নিয়ম মানার কোন প্রবনতা দেখা যায়নি বাজারগুলোতে।এ ব্যাপারে শ্যামপুর গ্রামের সোহেল রানা জানান, চামাবাজারে যেভাবে রাস্তার উপর ও মাঠে হাটবাজারে মানুষ ঘুরছে তাতে তিনি শঙ্কিত।দ্রুত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।এদিকে মনাকষা বাজারেও একই ধরনের চিত্র লক্ষ করা গেছে।মনাকষা এলাকার জিয়াউল হক নামের একজন একই ধরনের শঙ্কা প্রকাশ করেন।শহরের রাস্তাগুলোতে গণপরিবহন চলাচল না করলেও সীমিত আকারে প্রাইভেটকার ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।
অপরদিকে জেলা বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে আইনশৃংখলা বাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই পুলিশ সদস্যরা বাইরে বের হবার কারন জানতে চাচ্ছেন ।সে সাথে কারন ছাড়া বের হতেও নিষেধ করছে। এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর দুটো গাড়িকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলিতে টহল দিতে দেখা গেছে।
শহরের প্রধান সড়ক শান্তিমোড়,বিশ্ব-রোড,বাতেন খাঁ মোড়সহ অন্যান্য মোড় গুলোতে জনসাধারনের কোন জটলা লক্ষ্য করা যায়নি।
এদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, তিনি সারাদিন ধরে গ্রামগুলোতে কাজ করছেন।ইতিমধ্যেই চককীত্তি এলাকার বিভিন্ন বাজারগুলো তে লোক সমাগম বন্ধ করা হয়েছে।আস্তে আস্তে পুরো শিবগঞ্জ নিয়ন্ত্রনে চলে আসবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান জানান, জেলার শহরগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রনে এসেছে।
গ্রামগুলোতে নজর দেয়া হচ্ছে।জনপ্রতিনিধি ,সাংবাদিক সহ সকলের সহযোগীতায় গ্রামগুলোও পুরোপুরি লক ডাউনের আওতায় দ্রুতই আনা


কোন মন্তব্য নেই