Header Ads

  • সংবাদ শিরোনাম

    রোভার শিক্ষক হাবিবুর রহমান'র ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা!


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন:
    ১৯৬২ সালের ৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে হাবিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সোলাইমান বিশ্বাস। 

    তিনি ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ে রোভার শিক্ষক( আর.এস.এল সম্পূর্ণকারী)  হিসেবে নিয়োগ পান ১৯৮৬ সালে। তিনি ২০২২ সালের মার্চ মাসে অবসরে যাবেন।
    তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক পদকে ভূষিত হন। 

    তিনি বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ডি.আর.এস.এল হিসেবে কাজ করে যাচ্ছেন সততা ও নিষ্ঠার সাথে।

    তাঁর জন্মদিন উপলক্ষে সাংবাদিক মিজানুর রহমান বলেন, স্যারের হাত ধরেই ২০১৮ সালে রোভার-স্কাউটে আসা। স্যারের দিক নির্দেশনা মেনে অনেক কাজেই সফল হয়েছি।তিনি আমার দেখা সেরা ব্যক্তিতের মধ্যে একজন।

    তিনি আরোও বলেন, আজ স্যারের ৫৮তম শুভ জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি স্যারের দীর্ঘআয়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad