Header Ads

  • সংবাদ শিরোনাম

    শ্রীকাইলে নতুন কুপে গ্যাসের সন্ধান ।


    মামুনুর রশিদ স্টাফ রিপোর্ট 

    দেশে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। কুমিল্লার শ্রীকাইল পূর্ব জোনে নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

    গত আগষ্ট মাসের ৬ তারিখ অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হয় বাপেক্স। ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক  ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে মনে করছে বাপেক্স। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

    দেশে গ্যাস ফুরিয়ে যাওয়ার হতাশ খবরের মধ্যেই এই খবরে আশার আলো দেখছে বাপেক্স।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad