২১বছর বঙ্গবন্ধুর বিচার বন্ধ রেখে যারা প্রধান বিচারপ্রতির দরজায় লাথি মারে তাদের মুখে বিচার বিভাগের স্বাধীনতা কথা মানায় না - চাঁপাইনবাবগঞ্জে মোহাম্মদ নাসিম
চাপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ২১ বছর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিচার বন্ধ রেখে যারা প্রধান বিচারপ্রতির দরজায় লাথি মারে তাদের মুখে বিচার বিভাগের স্বাধীনতার কথা মানায় না।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বিএনপির পতাকা নামিয়ে আবারও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আওয়ামীলীগের পতাকা উড়াতে জেলার সকল নেতা-কর্মীকে এক হয়ে কাজ করতে হবে। দেশের উন্œয়ন তুলে ধওে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এমন কোন শক্তি নেই, যে, আওয়ামীলীগকে ক্ষমতা থেকে নামাবে। দেশের জনগন ভালোবেসেই আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়ে রাখবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত থাকবে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, যারা ভূয়া সনদ দিয়ে বিচারক বানিয়ে-রাতের বেলায় কোর্ট বসাই, তাদের মুখে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নিয়ে কথা মানায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন বলেই, আওয়ামীলীগের এমপি-নেতাদেরও আদালতে হাজিরা দিতে হয়।
বিএনপি’র উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কথা না বলে, বিএনপি বেগম খালেদা জিয়ার হাটু ব্যথা, জ্বও ও কোমর ব্যাথা নিয়ে আন্দোলন করছে। বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার হাটু ব্যথা ও কোমরে ব্যথার রাজনীতিতে পরিনত হয়েছে। ব্যাক্তি রাজনীতির উদ্ধে উঠে দেশের জন্য রাজনীতি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করে যথাযথ সম্মান দেখান ,জনগণ আপনাদেরও সম্মান করবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সম্পাদক এস.এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সদ্য পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, সাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ অন্যরা। সম্মেলনে বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিবরণ তুলে ধরেন।
এ সময় জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মী ও আওয়ামীলীগের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি মো: নাসিম এম,পি জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন এবং সম্মেলনের শুরুতেই প্রয়াত আওয়ামীলীগ নেতাকর্মীদের স্মরনে কাউন্সিলে উপস্থিত সকলে একমিনিট নিরাবতা পালন করেন।
সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে পুনরায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলকে সভাপতি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ জিয়াউর রহমান ও আলহাজ্ব রুহুল আমিন কে সহ-সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি মোহাম্মদ নাসিম।


কোন মন্তব্য নেই