Header Ads

  • সংবাদ শিরোনাম

    আতঙ্কিত না হয়ে সতর্ক হোন- মোঃ আতিকুর রহমান খান

    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / 

    ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ সভাপতি  মোঃ আতিকুর রহমান খান মানবতা ও মানুষের সেবায় পরম আস্থাভাজন একজন ব্যক্তি। 

    ছাত্ররা এ দেশের ভবিষ্যৎ।দেশটাকে সুন্দর করে গড়ার কারিগর। দেশের এই মহা বিপদে ছাত্রদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমরা শিক্ষিত জাতি তাই আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিটি স্কুল,কলেজে করোনা প্রতিরোধের জন্য মেডিক্যাল ক্যাম্প করা দরকার।

    দেশের এই মহামারী দুর্যোগ প্রতিরোধে ছাত্রলীগের সকল নেতা কর্মীকে একত্রিত হয়ে কাজ করার দৃঢ় আহবান জানান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি মোঃ আতিকুর রহমান খান। এ সময় প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসায় পরিপূর্ণ  একটি ইসলামিক দেশ। আল্লাহুর রহমতে করোনা মহামারী থেকে আমরা মুক্তি পাব। তবে প্রতিটি ছোট বড় সকল রাজনৈতিক দলকে মাস্ক, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার, গরীব ও দুঃখী মানুষদেরকে আর্থিক সহায়তা, লকডাউন এলাকায় খাবার সামগ্রী  পৌঁছে দেওয়া এবং লিফলেটের মাধ্যমে এর লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার। আমরা ছাত্ররা সর্বদাই দেশের করোনা দুর্যোগ প্রতিরোধে দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার পাশে রয়েছি।

    মোঃআতিকুর রহমান খানের  এই পদক্ষেপকে আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন  নাঈমুর রহমান (নাঈম), সাবেক সভাপতি, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ (কলেজ শাখা), ও বর্তমান ৬৫ নং ওয়ার্ড ছাত্রলীগ ক্যান্ডিডেট, ঢাকা মহানগর দক্ষিণ।

     মহান মালিক আল্লাহপাক রাব্বুল আলামিন সকলকে করোনা থেকে মুক্তি দান করুক সেই দোয়াই বিশ্ব এবং আমাদের দেশের প্রতিটি মানুষের।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad