করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে, পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকুন-এসপি এ এইচ এম আবদুর রকিব।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
মানুষের কল্যাণের স্বার্থে, বুধবার স্বার্থে, মানুষের প্রতি অবিশ্বাস্য দায়বদ্ধতা নিয়ে, মানব সমাজের এক অন্যান্য ব্যক্তি, মাননীয় পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব বিপিএম-বার,পিপিএম স্যার তিনি মানবিক সমাজ গঠনের এক প্রচেষ্টায়, সবাই কে সজাগ, সতর্ক, সচেতনতা সৃষ্টি করিয়ে ,মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে অনাকাঙিক্ষত ঝুঁকি এড়াতে, সমাজের সবাইকে এগিয়ে আসার অন্যন্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।সময়ে সময়ে সরকার যে নির্দেশনা দিচ্ছেন নিষ্ঠার সাথে তা প্রতিপালন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। ইতোমধ্যে, সরকারের নির্দেশনামতে বিদেশ ফেরত প্রবাসী নাগরিকগণ হোম কোয়ারেইনটাইনে রয়েছেন কি না তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া হয়েছে এবং হচ্ছে। আশঙ্কার সাথে লক্ষ্য করা গিয়েছে উল্লিখিত সময়ের মধ্যে দেশে ফেরা বেশি ভাগ প্রবাসী ব্যক্তিই তাদের পাসপোর্টে উল্লিখিত ঠিকানায় অবস্থান করছেন না।তাদের অনেকেই সরকারের নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছেন যা বর্তমানে পরিস্থিতিতে তাদের নিজেদের এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।


কোন মন্তব্য নেই