Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা আতংকে ময়মনসিংহেও শুরু হয়েছে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা


    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি /

    আজ গুটা বিশ্বে করোনা বাইরাস নামক রোগের মহামারীতে আতংকে। তেমনি আমাদের বাংলাদেশেও রয়েছে এর প্রতিক্রিয়া। তাই আজ করোনা ইস্যুতে বাংলাদেশের সেনাবাহিনী রাখছে অনেক ভূমিকা। সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা চলছে সারা দেশে। ময়মনসিংহেও শুরু হয়েছে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা করোনা ভাইরাস" ইস্যুতে। আজ মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ ইং দুপুরে ময়মনসিংহের বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাবাহিনীর কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, প্রথম দিনে যাবতীয় কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। আগামী কাল বুধবার (২৫ মার্চ) থেকে মাঠ পর্যায়ে পুরোদমে কাজ শুরু করবে। আসল কাজ হলো সেনাবাহিনীর কর্মকর্তারা সামাজিক দূরত্ব নিশ্চিত ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ময়মনসিংহের প্রশাসনকে সহায়তা করবে।
    সংবাদ সম্মেলন ও বৈঠকে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, করোনা বাইরাস নামক রোগের মোকাবিলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা জোরদার করতে প্রশাসনের সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ সম্মেলন ও বৈঠকের সময় সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মেহেদী হাসান, লে. কর্নেল শাহেদ হাসান, লে. কর্নেল তানিয়া রশিদ, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad