Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা মহামারী প্রতিরোধে দোয়া চাইলেন মোঃ আব্দুল খালেক মুন্সী এবং মোঃ আব্দুল মালেক মুন্সী


    সিনিয়র রিপোর্টার, রাহাদ হোসেনঃ / 

    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন আল্লাহপাক রাব্বুল আলামীনের পরম দয়ায় মসজিদ মাদ্রাসায় পরিপূর্ণ একটি ইউনিয়ন।এই এলাকার মানুষজন অত্যন্ত ধর্মভিরু। আর এই ইউনিয়নেরই বঙ্গবন্ধুর আদর্শের দুইজন সৎ এবং দুঃখী ও দরিদ্র মানুষের বন্ধু কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সী  এবং বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সী। তারা দুইজন আপন ভাই। করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার জন্য তাদের দুইজনের ই আহবান।

    প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে মোঃ আব্দুল খালেক মুন্সী বলেন, বাংলাদেশের এই মহামারিকে পুজি করে এবং গরিব দুঃখী ও সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যেসব ব্যবসায়ীমহল নিত্তপ্রয়োজনীয় দ্রব্যের দাম বারিয়ে ফায়দা লুটে,হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দান কর যাতে তাদের সুবুদ্ধি উদয় হয়। হে আল্লাহ তুমি এই বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেও এবং এই মহামারী থেকে আমাদের রহম কর, আল্লাহুম্মা আমিন।

    প্রতিবেদক মোঃ আব্দুল মালেক মুন্সীর সাথে হাসপাতালে দেখা করতে গেলে তিনি বলেন, বর্তমানে আমি খুব অসুস্থ।নারায়নগঞ্জ কুতুবপুরের সকলের কাছে আমি বিশেষ দোয়া চাই। তিনি মালেক সংসদের প্রতিটি কর্মীকে দৃঢ় কন্ঠে জানিয়ে দেন, করোনা ভাইরাস প্রতিরোধে পূর্বের ন্যায় সচেতনতা মূলক সকল কাজে এগিয়ে আসতে এবং গরীব দুঃখীদের ও করোনার জন্য লক ডাউন এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য নির্দেশ দেন। 

    সর্বশেষে দুইজনই এক বাক্যে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল দিক নির্দেশনা মেনে চলতে হবে। দেশের এই মহা বিপদে আমরা দুই ভাই মানব সেবার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন সাহয্য সহায়তা দিয়ে নারায়নগঞ্জ কুতুবপুর বাসীর পাশে দাড়াবো।
     
    হে মহান আল্লাহপাক রাব্বুল আলামিন তাদের এই নেক আশা পূরণ হোক সেই দোয়াই কামনা করি এবং কুতুবপুর বাসী আতঙ্কিত না হয়ে সচেতন হউন। আল্লাহপাক রাব্বুল আলামিন মহান দয়ার মালিক নিশ্চয়ই আমাদের এই মহামারী থেকে রক্ষা করবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad