করোনার মহামারী থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি সম্মিলিত সকলের সহযোগীতা প্রয়োজন - লিটন সরকার ।
নিজস্ব প্রতিবেদক /
আজ কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগুর এবং চান্দিনা কুমিল্লা হাইওয়ের পাশে দোকান মালিকদের উদ্দেশ্যে করোনা মোকাবেলায় সচেতনতামুলক দিকনির্দেশনা প্রদান করেন দেবিদ্বার থানার কর্মকর্তা এবং কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার।
তিনি বলেন, সরকার ইতিমধ্যেই দিকনির্দেশনা দিয়েছেন জনসমাগম হয় এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকতে।সারাদেশে স্কুল কলেজ, অফিস আদালত বন্ধ ঘোষণা করেছেন, রাজনৈতিক সভা সমাবেশ সীমিত করেছেন,নিত্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া বাকী সবকিছু বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন।
তিনি বলেন, যেহেতু করোনা ভাইরাস টি একটি ছুঁয়াছুয়ি রোগ, যেকোনো কারও সংস্পর্শে এলেই রোগটি দ্রুত ছড়াতে পারে সেজন্য সকলে সচেতন থাকুন, ঔষুধের দোকান , মুদি দোকান, সহ নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বাকী সবকিছু আপাতত বন্ধ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান। হ্যান্ডসেক, কোলাকুলি না করতে এবং হাচিঁ কাশি শিষ্টাচার মেনে চলতে বলা হয়েছে। তাছাড়াও কোনো কিছু করার আগে পরে সাবান দিয়ে বেশি বেশি হাত পরিস্কার করতে বলা হয়েছে। এবং সরকারের সকল দিকনির্দেশনা মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানান।
এ সময় তিনি তাহার কর্মীদের সাথে নিয়ে সকলের মাঝে মাস্ক এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।


কোন মন্তব্য নেই