Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময়


    চাঁপাইনবাবগঞ্জ, স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

    চাঁপাইনবাবগঞ্জ জেলার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম তাজকির-উজ-জামান। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ইতালী, আমেরিকা, স্পেন, ইরানসহ অন্যান্য অনেক দেশ এই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছেন।

    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায়
    করোনা মোকাবিলায় জেলা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে সন্দেহজনক বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা, জনসমাগম বন্ধ করতে হাট-বাজার বন্ধ ঘোষণা, কর্মহীন ব্যক্তির পরিবারে খাবার সহায়তা ও নগদ অর্থ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় সরকার।

    তবে ৩১ মার্চম ঙ্গলবার পর্যন্ত জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তো দূরের কথা নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। আর এ যাবৎ হোম কোয়ারেন্টাইনে রাখা ৯০৯ জনের মধ্যে ৫৪ জন হোম কোয়ারেন্টাইন হতে মুক্তি লাভ করেছেন।


    তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৫টি হাসপাতালের তিনশত শয্যার বিপরীতে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছেন ৭০ জন ডাক্তারসহ ২৫০ জন নার্স। আর জেলার ৫ টি উপজেলার প্রত্যেকটিতে ২টি করে মোট ১০টি গোরস্থান প্রস্তুত রাখা হয়েছে যদি কখনো জেলায় কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার দাফনের জন্য।

    এদিকে ত্রাণ বিতরণ বিষয়ে তিনি জানান, এরই মধ্যে ১৩৫ মেট্রিকটন চাল এবং ৫ লক্ষ ৬০ হাজার টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলার কর্মহীন পরিবারগুলোর মধ্যে সহায়তা দেয়া হয়েছে। তাছাড়া প্রতিনিয়ত জেলার বিভিন্ন বিত্তবান
    ব্যাক্তি তাদের সাধ্যমত গরীব, অসহায়, দু:স্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে আসছেন। তবে যেহেতু কেবলমাত্র জণসমাগম এড়িয়ে বাড়িতে থেকে এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব তাই করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা
    মেনে চলার আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad