নবীনগরে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর সভাপতি জিয়া আলম এর উদ্যোগে ও প্রবাসী শেখ সাদী এর পৃষ্ঠপোষকতায় করোনা বিপর্যস্ত কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১/০৩) বিকেলে ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৬২ টি পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসীম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান অপু, প্রচার সম্পাদক জাবেদ আহমেদ জীবন, মহিলা সম্পাদিকা ইসমত আরা ও আরো অনেকে।

আর্থিক সহযোগিতায় ছিলেন- নবীনগর উপজেলা শাখার কাতার সিওরিটির সমন্বয়ক মোঃ শাহ আলম ও প্রবাসী শিপন দেব।

কোন মন্তব্য নেই