চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপপরিদর্শক কে কুপিয়ে আগতক পলায়ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে এক পুলিশের উপপরিদর্শক কে কুপিয়ে পালিয়েছে তার স্ত্রী। রোববার (১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ঐ পুলিশ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) কামরুল হাসান। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে।গুরুতর আহত সে কর্মকর্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওসি তাৎক্ষনিকভাবে কামরুলের স্ত্রীর নাম ও পরিচয় জানাতে পারেনি । স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যানপুরের ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান। তারর সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে রবিবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আহত কামরুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউতে স্থানান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই