যানজটে স্থবির দেবিদ্বার পৌর শহরসহ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ),স্টাফ রিপোর্টার ঃ
ভয়াবহ যানজটে স্থবির দেবিদ্বার পৌরশহর হয়ে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ফলে দুর্ভোগ ও বিড়ম্বনায় রয়েছে এই আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী হাজার হাজার যাত্রীর প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগ ও বিড়ম্বনায় চলাচল করতে হয়। বিশেষ করে বারেরা হয়ে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্তর অংশের যানজটের তীব্রতা বর্তমানে মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছেছে। দিন-রাত প্রায় ২৪ ঘণ্টাই ব্যস্ততম এ সড়কের যানজটের কবলে পড়ায় সেখানে যানবাহন চলাচলে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। সড়কে যানবাহন চলাচলে প্রতিনিয়ত অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে কোনো কোনো সময় দশ মিনিটের রাস্তা অতিক্রম করতে ১/২ ঘণ্টা লেগে যাচ্ছে। সাম্প্রতিক কালে যানবাহনের চাপ অত্যধিক বেড়ে যাওয়া ও রাস্তার কাজ দ্রুতগতিতে না হওয়ায় নিউমার্কেট এর আশপাশের এলাকায় যানজটের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। মূলত চলমান রাস্তার নির্মাণ কাজে ধীর গতি, মহাসড়কের দুরবস্থা, ক্রমাগত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়া, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাথগুলো অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়াসহ নানাবিধ কারনেই যানজট প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্টদের ধারনা। এ ছাড়া নিউমার্কেট এলাকায় রাস্তা সংস্কারের জন্য মাটি খুঁড়ে রাখায় মহাসড়কগুলো সংকীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি ঠিকাদারদের অবহেলায় কাজের ধীরগতির কারণে মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। যানজট সৃষ্টির এটিও অন্যতম কারণ বলে ভুক্তভোগীদের ধারণা। যানজটের অন্যতম আরেকটি কারণ হচ্ছে মহাসড়কের যত্রতত্র অবৈধ পার্কিং ও রংসাইড দিয়ে গাড়ি চালানো। দেখা গেছে মুক্তিযোদ্ধা চত্তর ঘিরে যত্রতত্র বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিং। এর ওপর রয়েছে ফুটপাথ দখল করে ভাসমান হকারদের বিভিন্ন পণ্য বিক্রির ধূম।নিউমার্কেটের আশপাশে কোনো ফুটপাথই এখন দখলমুক্ত নেই। ফলে পথচারীরা ফুটপাথ ছেড়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। যানবাহন চলাচলের গতি স্থবির হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় উল্টো পথে যানবাহন এলোপাতাড়িভাবে চলাচল করায় সৃষ্টি হয় যানজটের। এ কারণে যানজটের এ অচলাবস্থা নিরসন করে অবিলম্বে সহজ যাতায়াত নির্বিঘ্ন করা দরকার। সড়কে চলমান প্রকল্পের নির্মাণ কাজের ধীর গতির কারণে কিছুটা যানজট লেগে থাকে। এ ছাড়া মহাসড়ক উন্নতকরণ ও সংস্কার কাজ চলমান থাকায় মহাসড়কের বিভিন্ন অংশ সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল না করতে পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ জন্য অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, অবৈধ পার্কিং ও ফুটপাথ থেকে দখলকারীদের উচ্ছেদ করে মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই