Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেল শোডাউন ।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ  ঃ
    করিমগঞ্জ থানা পুলিশের মোটর সাইকেল শোডাউন অপরাধ দমন,অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটর সাইকেল নিয়ে বিশেষ শোডাউন করেছেন করিমগঞ্জ থানা পুলিশ।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মমিনুল হকের নেতৃত্বে থানার কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন।

    শনিবার (২৯ ফেব্রুয়ারি)রাত থেকে করিমগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মোটর সাইকেলের এ ভ্রাম্যমাণ দল চালু করা হয়।রাতের বেলা দলগুলো সক্রিয় থাকবে।কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।তার পর থানা থেকে বের হয় এই মোটরসাইকেল শো ডাউনটি। সাইরেন বাজিয়ে শো ডাউনটি বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এতে থানার কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন।

    পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার ও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে এই শো ডাউনের সময় বিভিন্ন অপরাধ দমন এলাকায় যে কোনো ধরনের উগ্রবাদ, জঙ্গি ও সন্ত্রাসবাদ, মাদক, চুরি, ডাকাতি নির্মূলের জন্য ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জন সাধারণ সঙ্গে আলোচনা করেন পুলিশ সদস্যরা।

    করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মুমিনুল ইসলাম রবিবার (১ মার্চ) বিকেলে বলেন,রাত্রিকালীন নিয়মিত টহল টিমের পাশাপাশি এবার মোটরসাইকেল টিম চালু করা হয়েছে। মোটরসাইকেলে দ্রুত যাওয়া আসা করা যায়। ডাকাতি, চুরি, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলের জন্য এগুলো রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল করবে। প্রতি মোটরসাইকেলে দুজন করে থাকবে।৯টি টিমে ভাগ হয়ে উপজেলা এলাকায় ডিউটি করবে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত এগুলো টহল করবে। এটা বিশেষ টিম। এই টিমগুলো টহলের পাশাপাশি নিয়মিত চেকপোস্টও করবে। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দারা মাঠে কাজ করছে।

    এ ব্যাপারে ওসি মমিনুল হক বলেন,অপরাধ দমনে পুলিশি তৎপরতার সঙ্গে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধীদের গ্রেফতার ও জানমাল রক্ষায় মোটরসাইকেল শোডাউন করা হয়। প্রতিদিনে সড়ক, হাট-বাজার ও গ্রাম পর্যায়েও শোডাউন অব্যাহত থাকবে। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন কৌশলে মাঠেও তৎপরতা চালাচ্ছে পুলিশ। যে কোনও অপরাধ ও অপরাধীদের ব্যাপারে নির্ভয়ে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad