নবীনগরে সাতমোড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাতমোড়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে মাদ্রাসার অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন। উপস্থিত ছিলেন- মাদ্রাসার সুপার আলহাজ্ব আবুল হোসেন জিহাদী, আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিলসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম মাদ্রাসার বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শন করার পর সভায় শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
নবনির্বাচিত সভাপতি মাহাবুব আলম লিটন মাদরাসাটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই