বাঘায় করোনা আতঙ্কে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এ আই রবি, স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সবাইকে বাড়িতে অবস্থান নিশ্চিত করায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাজশাহীর বাঘা উপজেলার এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে মনিগ্রাম ও বাউসা ইউনিয়নের নয়টি করে ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক পরিবারের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চালের প্যাকেট বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দীন লাভলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী জানান, বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে করোনা ভাইরাসজনিত সংকটের কারণে নিম্নআয়ের খেটে খাওয়া হতদরিদ্রদের সহায়তায় ৩৬ টন চাল বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত এই চাল প্রথম ধাপে ৩ হাজার ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণের লক্ষে মনিগ্রাম ও বাউসা ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
রবিবার সকাল থেকে এ চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দীন লাভলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। তাদের এ কাজে সহায়তা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আনসার ও গ্রাম পুলিশের সদস্য।
মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আমার ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ করা হয়েছে। আগে থেকে নির্ধারণ করা তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে আমরা এ চাল বিতরণ করেছি।এতে উপকৃত হয়েছে হতদরিদ্র পরিবারগুলো।
বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৬ টন চাল উপজেলার জন্য বরাদ্দ পেয়েছি। আমরা সেগুলো লোক-সমাগম না করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে টা পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কারণে বর্তমান পরিস্থিতিতে কারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে খোঁজ নিয়ে নিরপেক্ষ তালিকা তৈরির মাধ্যমে চাল বিতারণ কার্যক্রম শুরু করা হয়েছে।


কোন মন্তব্য নেই