Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে খাবারসামগ্রি নিয়ে বাড়ি বাড়ি ফিরছেন ইউএনও



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনা ভাইরাস দুর্যোগে কর্মহীন অসহায় খেটে খাওয়া রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, গরিব ও দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

    রোববার (২৯/০৩) উপজেলা সদরে ১৬ টি পরিবারের মাঝে এ খাবারসামগ্রি বিতরণ করা হয়। গত তিনদিন যাবৎ প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান উপজেলার বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে ৬০টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রির একটি প্যাকেট পৌছেঁ দেন।


    এ সরকারি কর্মকর্তা ভোরের কুমিল্লাকে জানান, এ দুর্যোগ চলাবস্থায় সরকারি ত্রাণসামগ্রি বিতরণ অব্যাহত থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad