চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ সহযোগি ফারুক হোসেন
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকলাইন আলম মন্ডলের সহযোগিতায় এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য রবিউল আওয়াল রবি, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোনো মুবাশশির, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ পিয়াস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম চঞ্চল, ও সদর উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকতারুল ইমরানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ১'শ ৫০ পিস মাস্ক,২'শ ৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।


কোন মন্তব্য নেই