Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে দুর্নীতি বিরোধি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



    আইকে ইব্রাহীম:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিদ্যালয়ের হলরুমে দুর্নীতিবিরোধি জাতীয় বিতর্ক উৎসব- ২০২০ উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


    বিতর্কের বিষয় ছিল- "দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মূখ্য"। প্রতিযোগিতায় শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ, সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয়, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহিমপুর সুফিয়াবাদ সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদরাসা, শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়, সাতমোড়া উচ্চ বিদ্যালয় ও মাঝিয়ারা প্রেমদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 


    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবনাথ মন্ডলের সঞ্চালনায় এতে মডারেটরের দায়িত্ব পালন করেন সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, বিচারকের দায়িত্বে ছিলেন সলিমগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ নাছির উদ্দিন, প্রভাষক মো. তুঘলক হাসান ও নারায়ণ মহন্ত। 

    এসময় উপস্থিত ছিলেন- রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার, সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বনাথ চৌধুরী, শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল রানা, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, ইব্রাহিমপুর মাদ্রাসার শিক্ষক এরশাদ মিয়া প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad