বঙ্গবন্ধুর ঐতিহাসিক৭ মার্চের ভাষণ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা সহকারী কমশিনার (ভূমি)সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ’র উপস্থাপায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট নাজমা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ভুইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ওসি মো.জহিরুল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মান্নান মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামিম, গুনাইঘর উত্তর ইউপি আওয়ামীলীগের সভাপতি মোকবুল হোসেন মুকুল ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল।


কোন মন্তব্য নেই