Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ১ম রাউন্ডের শেষ অডিশন অনুষ্ঠিত



    আইকে ইব্রাহীম:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত অনুর্ধ্ব-১৬ প্রতিযোগিতার ১ম রাউন্ডের শেষ অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নবীনগর পৌরসভা, নবীনগর পশ্চিম, নবীনগর পূর্ব ও শ্রীরামপুর ইউনিয়নের মাদ্রাসা ও স্কুলের প্রায় ২৫০জন শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২য় রাউন্ডের জন্য ২৮ জন ইয়েস জিতে।




    নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা এর সভাপতিত্বে ও প্রতিযোগিতার কো-অর্ডিনেটর সিইও মো. সাইফুল ইসলাম রবিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন। 

    স্বাগত বক্তব্য রাখেন- প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মোঃ রিফাতুল হক।
    বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল আলম লিটন, সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি, জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল আলম, পৌর আওয়ামীলীগের সদস্য শামীম রেজা, পৌর কর্মকর্তা লোকমান হোসেন শিশু, কৃষি ব্যাংকের ম্যানেজার মাসুদ আল মামুন রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউছার, মানবাধিকারকর্মী জালাল উদ্দিন, শিক্ষক কামরুজ্জামান নীল, মাহমুদুর রহমানসহ আরো অনেকে।



    বিচারিকির দায়িত্ব পালন করেন নবীনগর কেন্দ্রীয় এস আর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মকবুল হোসেন, রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন, বটতলী মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার হাফেজ মো. সাকিবুল হাসান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad