Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্তে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ: পাসপোর্ট ধারীদের বন্দরে প্রচুর ভীড়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস সনাক্তে প্রশাসন নানা মূখী পদক্ষেপ নিয়েছে। সদর হাসপাতালে ৪টি ও ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ২ টি করে ১০টি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। বুধবার থেকে ভারত ফেরতযাত্রীদের পূর্নাঙ্গ ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছে।এদিকে ভারত ভিসা বন্ধ করে দিচ্ছে এ কারনে বন্দরে হঠাৎ করে পাসপোর্টধারী যাত্রীর উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টারের কর্মকর্তা এস আই জাফর ইকবাল জানান, বৃহষ্পতিবার দেড় শতাধিক যাত্রী পারাপার হলেও শুক্রবার বেলা ৩টা পর্যর্ন্ত ২ শতাধিক যাত্রী পারাপার হয়েছে।বিকেল ৫ টা পর্যন্ত আরও যাত্রী পারাপার হবে বলে আশা প্রকাশ করেন।এ বন্দর দিয়ে ভারতগামী যাত্রী আলী হায়দার জানান, তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য আরও কয়েকদিন পরে যেতেন।কিন্তু ভারত সরকার ভিসা বন্ধ করে দেয়ায় ধার-দেনা করে শুক্রবারই ভারতে চলে যেতে হচ্ছে।শুধু আলী হায়দার নয়,এরকম অনেক যাত্রী ভিসা বন্ধ হবার আশংকায় শুক্রবার ভারতে প্রবেশ ও ভারত থেকে বাংলাদেশে চলে আসছেন।এ ব্যাপারে ইমিগ্রেশন অফিসার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন।তবে তার কাছে কোন এ ধরনের নির্দেশনা নাই বলে জানান।

    অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ লক্ষ করা গেছে।শ্রমিকরা পাসর্পোটধারী যাত্রী বন্ধ হলেও আমদানী রপ্তানী চালূ রাখার দাবী জানিয়েছেন।
    এদিকে করোনা ভাইরাস সনাক্তকরনে বন্দরে কাজ করছে ৩ সদস্যের মেডিকেল টিম।পাসর্পোটধারী যাত্রী ভারতে গমন বন্ধ হলেও ভারত থেকে আগতদের পরীক্ষার জন্য মেডিক্যাল টিম বন্দরে কাজ করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরী।তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের ভারত ও ইটালি ফেরত ২ জনকে হোম কোয়ারেন্টানে রেখে মনিটরিং করা হচ্ছে।

    অপরদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে ভারত থেকে মালবাহী ট্রেন আসায় ভারতীয় ট্রেনের চালক, সহকারী ও পরিচালকের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রেখেছে । এ প্রসঙ্গে রহনপুর রেল বন্দরের ষ্টেশন ম্যানেজার(২) মামুনুর রশিদ জানান, ভারত থেকে আসা মালবাহী ট্রেন রেল বন্দরে প্রবেশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে খবর দেওয়া হয়। পরে মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। তবে এখনও স্বাস্থ্য বিভাগ সার্বক্ষনিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু  করেনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad