মাটিরাঙ্গা উপজেলা এলাকায় নিজ বাগানের গাছ কাটা নিয়ে বিজিবি ও গ্রামবাসী সংঘর্ষে নিহত ৬ আহত ৩ জন।
মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি -
আজ মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় নিজ বাগানের গাছ কাটার সময় বিজিবি ও গ্রামবাসী সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৬ জন নিহত হন, আহত হন ৩ জন। নিহতরা হলেন বাগান মালিক মোঃ সাহাব মিয়া (মুসা), তার ছেলে মোঃ আহমেদ আলী(২৮) ও আলী আকবর, স্বামী সন্তানের মৃত্যুর খবর পেয়ে সাহাব মিয়ার স্ত্রীর স্ট্রোক হয়ে মৃত্যু হয়। এবং ৪০ বিজিবির সদস্য শাওন নিহত হন। আহতদের মধ্যে মোঃ মফিজ মিয়া নামে একজনের মৃত্যু হয়, আহত আরেক জন আশঙ্কা জনক বলে জানা যায়। এইদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ, তবে মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভুইঁয়া জানান জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান সুষ্ঠ তদন্তের জন্য খাগড়াছড়ি অতিরিক্ত জেলা মাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দেয়া হবে বলে জানান।


কোন মন্তব্য নেই