Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মেছ বাঘের বাচ্চা উদ্ধার ।

      
    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে একটি মেছ বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
    বৃহষ্পতিবার (১৯ মার্চ )দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় রহনপুর বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)বাঘের বাচ্চাটি উদ্ধার করে।

    ভোলাহাট উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর কর্মকতা মোঃ ডঃ আবদুল্লাহ জানান, ভোলাহাট উপজেলার চামুচা বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া বিলের মধ্যে স্থানীয়রা বাঘের বাচ্চাটি আটক করে বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি’র সদস্যরা বাঘটি উদ্ধার করে তাদের হেফাজতে ক্যাম্পে রাখে।
    তিনি আরও জানান, মেছো বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পরে খাবার স্যালাইন ও প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি তাকে জানানোর পর বন বিভাগকে খবর দেয়া হয়েছে। বনবিভাগের লোকজন আসলে বাঘটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad