Header Ads

  • সংবাদ শিরোনাম

    'করোনায়' সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে থেমে নেইময়মনসিংহের ডিবি পুলিশ


    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। 

    আজ ২৮.০৩.২০২০ শনিবার ময়মনসিংহের সম্মানিত পুলিশ সুপার, জনাব, আহমার উদজ্জান মহোদয়ের নির্দেশক্রমে, ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ওসি' জনাব, শাহ মো :কামাল আকন্দের তত্বাবধানে ময়মনসিংহের বিভিন্ন গ্রাম অঞ্চলের হাট-বাজার গুলোতে মাস্ক বিতরণ করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অবস্থান চোঁখে পরার মত।

    এছাড়াও জানতে পারি ময়মনসিংহের  সদর উপজেলার ৬ নং চর ঈশ্বর দিয়া ও ৫ নং সিরতার চর খরিচা বাজার, জয়বাংলা বাজারসহ কয়েকটি বাজারে ময়মনসিংহের ডিবি'র সতর্কতামূলক পাশাপাশি বয়োবৃদ্ধ মানুষ, ভ্যান চালকসহ ঐ অঞ্চলের হাট-বাজারগুলোতে জনগনকে সতর্কতার পাশাপাশি দিনমজুর অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেন সকল'কে নিজ নিজ বাড়ী-ঘরে থাকার আহ্বান। এধরনের কার্যক্রম বর্তমান করোনা ভাইরাস নামক দুর্যোগ মোকাবিলা মুহুর্ত নিয়মিত চলবে। 

    যেখানে করোনা ভাইরাস নামক মহামারীতে গুটা বিশ্ব আজ আক্রান্ত হয়ে মৃত্যুপুরী হয়ে যাচ্ছে।  তাই সকলে সতর্কতা অবলম্বন করি। নিজে বাঁচুন অন্যকে বাঁচান। ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের মানুষকে সচেতনতার পাশাপাশি এখন ছুটে চলছেন গ্রাম-গঞ্জে। 

    সতর্কতার জন্য সকলকে হ্যান্ড মাইকে বলা হচ্ছে ‘নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। একসঙ্গে দুজন চলাফেরা করবেন না। কারও সঙ্গে কারও কথা বলতে হলে দূরত্ব বজায় রেখে কথা বলুন।

    এই ভাবে প্রতিদিন ময়মনসিংহের ৫ নং সিরতা ইউনিয়নসহ গ্রাম গঞ্জে করোনা ভাইরাস সংক্রমণের চেষ্টায় সতর্কতা মুলুক প্রচেষ্টা ও সকলকে সতর্কতার জন্য ডিবি’র এমন প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad