করিমগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে,এ জন্যে কঠোর নজরদারি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
শনিবার(২৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের হৃদয় রঞ্জন বণিক ও উপজেলা ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক করিমগঞ্জ মো. জিল্লুর রহমান, পুলিশ ফোর্স নিয়ে দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে মেয়াদউর্ত্তীন ঔষধ রাখায় ভোক্তা অধিকার আইনে উপজেলার নিয়ামতপুর বাজারে একজন ফামের্সী ব্যবসায়ীকে ২ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ সময় হাজী মেডিকেল হলকে ২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী পরিচালক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ সত্যতা নিশ্চিত করেছেন।


কোন মন্তব্য নেই