চাঁপাইনবাবগঞ্জে মহিলা সংসদ সদস্য এমপি ফেরদৌসী ইসলাম জেসী রাস্তায় ঘুরে চাল বিতরণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক /
আজ ৩০/৩/২০২০ ইং তারিখ সকালে চাঁপাইনবাবগঞ্জের করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, জেলা প্রশাসক,সিভিল সর্জন,পুলিশ সুপার,সশস্ত্র বাহিনী,উপজেলা কর্মকর্তা সকলের সাথে মতবিনিময় ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শ্রমজীবী ও সুবিধা বঞ্চিতদের মাঝে চাউল বিতারণ করেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি মহোদয়। এই সময় সরকারের দেওয়া চাউল ও অন্যন্য অনুদান সঠিক ভাবে বিতারণ হচ্ছে কিনা তা নিয়ে কথা বলেন ও যাদের প্রয়োজন তাদের দেওয়ার জন্য বলেন এবং তা দেখার জন্য তিনি নিজ জেলায় অবস্থান করবেন বলে জানান। এছাড়া তিনি বর্তমান পরিস্থিতিতে সকলকে আতংকিত না হয়ে সচেতন হতে বলেন।সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য আর বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আর ও বলেন ৭১সালে যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধে জয় করিছি আমরা এবার ও উনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে জয় করব ইনশাআল্লাহ ।


কোন মন্তব্য নেই