মোংলায় সাংবাদিকরা পেলেন পিপিই
ইসমাইল হোসেন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি /
মোংলায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক পিপিই পোশাক ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি এইচ এম দুলাল উপস্থিত সদস্যদের মধ্যে ভাইরাস প্রতিরোধক এ পোশাক বিতরণ করেন। মোংলা সমুদ্র বন্দর হিসেবে এখানে নিত্য নতুন বিদেশী জাহাজ ও নাবিকদের আগমন ঘটছে। এছাড়া সংবাদ সংগ্রহ ও পেশাগত কাজ করতে গিয়ে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন সংবাদ কর্মীরা
আর এ ঝুঁকি এড়াতে ক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়। এই পিপিই গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল। এতে পেশাগত কাজে উৎফুল্ল হয়ে ওঠেন সংবাদ কর্মীরা। এ সময় ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান ও আমির হোসেন আমু সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
##


কোন মন্তব্য নেই