নবীনগরে করোনা আক্রান্ত থেকে রেহাই পেতে জনগণের উদ্দেশ্যে ইউএনও'র আবেগঘন স্ট্যাটাস
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম মরণব্যাধি করোনাভাইরাসের আক্রান্ত থেকে জনগণকে রেহাই পেতে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (৩০/০৩) বিকেলে তিনি সরকারি নির্দেশনা মেনে নিজেকে, পরিবার ও দেশকে করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা করতে পরামর্শমূলক অনুরোধসহকারে জনগণের উদ্দেশ্যে এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:
স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:
নবীনগর উপজেলার সম্মানিত জনগণ....
অাসসালামু অালাইকুম।
#দয়া করে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে নিজ ঘরে থাকুন! অতীব জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হবেন না।
#যদি অাল্লাহ না করুন একবার করোনায় আক্রান্ত হন তাহলে যাদের উৎসাহে ঘরের বাহিরে অবস্থান করছেন তারা আপনাকে আপনার ঘরে ঢোকাতে পারবে?
#নিজেদের ঘরে ঢুকতে দিবে?
#আপনার অাশেপাশের লোকজন আপনাকে আপনার ঘরে ঢুকতে দিবে?
#নিজের এলাকা তথা ভিটাতে থাকতে দিবে?
#লাশ হলে নিজের পূর্বসূরিদের সাথে চিরচেনা আপনার নিকটস্থ কবরস্থানে দাফন করতে দিবে?
#যাদের কারণে এত কষ্ট করছেন তারা কী আপনার জানাজায় আসবে?আপনার মুখ টি কী দেখতে পারবে?
#আপনার পরিবার যখন একঘরে হবে, কেউ কি দেখতে আসবে?পরিবারের সদস্যদের নিয়ে কটুক্তি করবে আপনি কী তা শুনতে পারবেন?
#নিজেকে নিজে প্রশ্ন করুন। এবার উত্তর পাবেন নিশ্চিত।কারণ, আপনি বোকা নন।আপনি হয়ত এভাবে চিন্তা করেন নি।এখন থেকেই আর এক মুহুর্ত দেরী না করে সিদ্ধান্ত নিন- আপনি সরকারের সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবেন।
#সরকার চায় না এরকম দুর্ভাগা পরিস্থিতি আমাদের দেশের ০১ জন শান্তিপ্রিয় জনগণের সাথে হউক।
#কিন্তু আপনার ১৪ দিনের ধৈর্য আপনাকে, সমাজ কে, পরিবার কে এবং দেশকে রক্ষা করবে।
ফাইনাল সিদ্ধান্ত আপনার।
আবারও বলছি, ঘরে থাকুন।নিজে মেনে চলুন, আপনার প্রতিবেশীদের মানতে বাধ্য করুন।
#সুস্থ থাকুন, সুস্থ রাখুন।
###মহান আল্লাহ সকলের সহায় হউন। মহান সৃষ্টিকর্তা এ মাটির সকলকে নিরাপদ হেফাজতে রাখুন। আমিন।
@ ধন্যবাদান্তে,
মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।



কোন মন্তব্য নেই