বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ আই রবি, বিশেষ প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় 'প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’' পতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (০৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় নারীর সম-অধিকার ও ক্ষমতায়ন ,অর্থ নৈতিক মুক্তি এবং নারী শিক্ষা’র দাবি নিয়ে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বে-সরকারি সংস্থা ব্রাক, আইজিএ প্রকল্পের নারী প্রশিক্ষণার্থী গণ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।
উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী ও আলোচনা সভার মাধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে বক্তারা বলেন ১৯৭৫ সালের এই দিনে এই দিবসটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায়। জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার গোটা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
উক্ত মানব বন্ধন ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, সাবেক বাঘা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, চাকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন ও বাজুবাঘা মহিলা আ’লীগের সভানেত্রী নিলা জামান সহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই