দেবীদ্বারে গত এক সপ্তাহে হোম কোয়ারেন্টাইনে আজ ১৫জন সহ ৩৭ জন।
এবিএম আতিকুর রহমান বাশার /
দেবীদ্বারে বিদেশ ফেরত প্রবাসীদের খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী গত এক মাসেই অন্তত: শতাধিক প্রবাসী দেশে ফিরে আসলেও তাদের সকলের তথ্য তাদের কাছে নেই। ইউপি চেয়ারম্যান, মেম্বারদের কাছ থেকেও তেমন সাড়া পাচ্ছেন না। বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রাপ্ত প্রবাসীদের মধ্যে গত ১৫ মার্চ থেকে ২২মার্চ পর্যন্ত ৩৭জনকে খুঁজে পেয়েছেন। শনিবার পর্যন্ত ছিল ২২জন, আজ রোববার প্রাপ্ত ১৫জন সহ মোট ৩৭জনকে পাওয়া গেছে।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, গত (১৫ তারিখ থেকে ২২মার্চ) এক সপ্তাহে আগত প্রবাসীদের সন্ধান প্রাপ্তদের মধ্যে আজকের ১৫জন সহ মোট ৩৭জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি। এদেরে মধ্যে অধিকাংশ প্রবাসীর করোনা ভাইরাস ন্যাগেটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু প্রবাসীর বিষয় শোনতে পাচ্ছি তারা পালিয়ে বেড়াচ্ছে। যারা পালিয়ে বেড়াচ্ছে তারা হয় ভয়ে অথবা করোনা ভাইরাস থাকা সন্দেহে।
এবিএম আতিকুর রহমান বাশার,
০১৮১৯৮৪৪১৮২,
২২/০৩/২০২০ইং।


কোন মন্তব্য নেই