Header Ads

  • সংবাদ শিরোনাম

    মুক্তির ফরিয়াদ


    রাহাদ হোসেন

    বিশ্ব আজ আতঙ্কিত

    মহামারী দুর্যোগ করোনা কোভিড-১৯
    করেছে হাজার হাজার মানুষের প্রাননাস,
    আক্রান্ত আছে লক্ষাধিক মানুষ।

    আতঙ্কিত না হয়ে সবাই 
    আল্লাহ পাক রাব্বুল আলামীনের
    ইবাদতে হই মসগুল।

    ইসলাম হল শান্তির ধর্ম,
    সকল সমস্যার পরিত্রান।

    পাক পরিচ্ছন্নতার জন্য মেনে চলি
    ইসলামের নিয়ম কানুন
    পড়ি বেশি বেশি হাদীসের বই

    ঘরে বসে তাওবা যিকির কোরআন পড়ে
    আল্লাহুর কাছে দু হাত তুলে দোয়া করি।

    পাঁচ ওয়াক্ত নামাযে রয়েছে ওযু
    নিজেকে পরিষ্কার রাখার পথ।

    মহান দয়াময় মালিক
    তুমি অসীম দয়াময়।

    দুনিয়ার মাটিতে গোসল জানাজায়
    মৃতু্র স্বাদ দিও 
    সকল মুসলিম ভাই বোনকে।

    হে মহান দয়াময় মাবুদ
    বিশ্ববাসীর সকল মুসলিম বান্দাদের,

    দিও তোমার রহমতের চাদুরে ঢেকে
    সকলকে বেচে থাকার ঠাঁই।

    এই আযাব থেকে বিশ্ববাসী
    চায় তোমার কাছে মুক্তির ফরিয়াদ।

    স্বাধীনতার  মাসে 
    এই বাংলার মানুষ সচেতন হও,
    করো অন্যায় পাপাচাচার বর্জন।


    নিজেকে পবিত্র রাখো
    এটাই নতুন প্রজন্মের
    ইসলামি ধর্মভিরু বান্দাদের জন্য যুদ্ধ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad