করোনা রোধে মোংলায় নৌবাহিনীর টহল অব্যহত
ইসমাইল হোসেন, মোংলা, (বাগেরহাট), প্রতিনিধি /
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোংলায় গত (২৫ মার্চ) দুপুর থেকেই অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ মার্চ) জনসচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্টের সদস্যরা। আর এতে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন মাহমুদ নৌবাহিনীর সমন্নয় ছিলেন মোংলা সার্কেল অফিসার মোঃ আসিফ ইকবাল,মোংলা উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) কুমার রাজবংশী।মোংলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় ও প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার জানান,জনগনকে সচেতন করতে ইতিমধ্যে নৌ বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। একটি কন্টিনজেন্টের মধ্যে দুই প্লাটুন সদস্য রয়েছে। এর বাইরেও রিজার্ভ নৌবাহিনীর সদস্য রাখা হয়েছে। প্রয়োজনে হলে তাদেরও মাঠে নামানো হবে।
তিনি আরও জানান, বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইন ঠিক মতো মানছে কি না সে বিষয়টি ছাড়াও স্বাস্থ্য বিভাগের আইসোলেশন সেন্টার ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্বে থাকবে নৌবাহিনী।
##


কোন মন্তব্য নেই